শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে খাদ্যসংকটে দিন কাটাচ্ছে পৌনে দুই কোটি মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনে খাদ্যসংকটে দিন কাটাচ্ছে পৌনে দুই কোটি মানুষ: জাতিসংঘ
ইয়েমেনে খাদ্যসংকটে দিন কাটাচ্ছে পৌনে দুই কোটি মানুষ: জাতিসংঘ

দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে ইয়েমেনে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটিতে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ পর্যাপ্ত খাদ্যের অভাবে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে ১০ লাখের বেশি শিশু রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার বুধবার নিরাপত্তা পরিষদে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, “ইয়েমেনে ৫ বছর বা তার নিচের বয়সী অনেক শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে।”

ফ্লেচার আরও সতর্ক করে বলেন, “যদি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী সেপ্টেম্বরে এই সংখ্যাটি বেড়ে ১ কোটি ৮০ লাখে পৌঁছাতে পারে।” একইসঙ্গে, পুষ্টিহীনতার শিকার মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা জানান, পুষ্টিহীনতার দীর্ঘমেয়াদি প্রভাবে অনেক শিশু ও প্রাপ্তবয়স্কের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, এমনকি অনেকেই স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারেন।

আবারও আলোচনায় আসা ইয়েমেন আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। ২০১৩ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে অর্থনীতি ভেঙে পড়ে। এরপর থেকে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার সংকটে দিন পার করছে দেশের সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহায়তা এবং যুদ্ধবিরতি ছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: