শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সাথে আলোচনা চলছে, বড় হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, বড় ধরনের হামলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি— বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জুলাই) মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৪ জুলাই) বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং নতুন কোনো বড় ধরনের হামলা চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, এই অভিযান আরও জোরদার করতে মার্কিন সামরিক বাহিনী ‘প্রস্তুত’ রয়েছে।

বিষয়টি সম্পর্কে একাধিক সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জুলাই মাসের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠিয়ে হামলা চালিয়েছে, যা তেহরানের বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ।

আরও পড়ুন

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা, যা বললেন শিক্ষার্থীদের

আলোচনা সম্পর্কে অবগত চারজনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার বিষয়টি বিবেচনা করতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন পাঁচজন ইরানি বিচারক এবং একটি শীর্ষস্থানীয় সাইবার গোষ্ঠীর নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভোরের আকাশ/ইউএম

ট্রাম্প-ইরান

শেয়ার করুন: