শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে  চলমান উত্তেজনায় ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ।

তার ভাষ্য অনুযায়ী, জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা “প্রজেক্ট ফ্রিডম” আপাতত বন্ধ রাখা হবে, যাতে আলোচনার মাধ্যমে সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত করা যায়। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই কার্যকর থাকবে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে এই অভিযান শুরু হয়েছিল। সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ে, যার ফলে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয় এবং জ্বালানি বাজারে চাপ তৈরি হয়।

ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, যা ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। এদিকে ইরান এখনো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন

ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরবর্তীতে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটিতে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

ভোরের আকাশ/সু.পা

 

হরমুজ উত্তেজনা

শেয়ার করুন: