শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পাড়ির দাবি নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনী, এবং এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘দৃঢ় ও শক্তিশালী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ওপর তাদের ‘সম্পূর্ণ ও কার্যকর নিয়ন্ত্রণ’ রয়েছে এবং এখানে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির মধ্যেই দুটি মার্কিন ডেস্ট্রয়ার এই কৌশলগত জলপথ অতিক্রম করেছে। কিন্তু তেহরান এই তথ্য প্রত্যাখ্যান করে জানায়, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং কেউ চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ‘নতুন পর্যায়ে’ উন্নীত করার নির্দেশ দিয়েছেন।
এই প্রেক্ষাপটে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। 

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই জানিয়েছেন, এই টোল ইরানি মুদ্রায় পরিশোধ করতে হতে পারে। অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আদায় গ্রহণযোগ্য নয়। 

তিনি দাবি করেন, যদি কোনো জাহাজ ইতোমধ্যে টোল দিয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক জলসীমায় সেটিকে আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিয়ে এই জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে মার্কিন নৌবাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

ভোরের আকাশ/নি

মার্কিন যুদ্ধজাহাজহরমুজ প্রণালি

শেয়ার করুন: