শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে ২,৫৭৭ বন্দির সাজা মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা মওকুফ বা কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা এই প্রস্তাব অনুমোদন করেন। হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর দিনটি গত ৩০ আগস্ট পালিত হয়েছে।

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতার রয়েছে।

তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এর আওতায় থাকছেন না।

আরও পড়ুন

আগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি

এর মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রয়েছেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্তের আওতায় থাকা ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা এই বিশেষ ক্ষমার মাধ্যমে মওকুফ বা কমানো হবে। সূত্র: তাসনিম নিউজ

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: