শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে ট্রাম্প-ঘনিষ্ঠ লুমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমার। ইরান সরকারের সঙ্গে আলোচনাসহ যেকোনো ধরনের সমঝোতার দীর্ঘদিনের সমালোচক লুমার বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন।

খামেনির মরদেহ শেষ বিদায়ের প্রস্তুতির অংশ হিসেবে হিমঘরে রাখা হয়েছে—এমন একটি পোস্টের জবাবে লুমার লেখেন, “খামেনির শেষ বিদায়? এটাকেই আমরা লক্ষ্যবস্তুতে পরিপূর্ণ পরিবেশ বলি।” পোস্টে তিনি একটি বোমার ইমোজিও ব্যবহার করেন।

একটি পৃথক পোস্টে একই প্রসঙ্গে তিনি লেখেন, “সবচেয়ে মজার কাজটি করার সুযোগ এখন আইডিএফের সামনে।” এখানে আইডিএফ বলতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বোঝানো হয়েছে।

পরে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হামলার ধারণার সমালোচনা করে করা একটি মন্তব্যের জবাবে লুমার লেখেন, “যুক্তরাষ্ট্র বা আইডিএফ জিহাদিদের ওপর বোমা হামলা চালালে আমি কখনও না বলব না।”

আরও পড়ুন

সৌদিতে দুর্নীতি দমন অভিযানে ১৩০ জন আটক

ইসলামের কড়া সমালোচক হিসেবে পরিচিত লুমার দীর্ঘদিন ধরে মুসলিমদের ‘জিহাদি’ বলে আখ্যা দিয়ে আসছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরোধিতা কিংবা আলোচনার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও তিনি প্রকাশ্যে সমালোচনা করে আসছেন।

বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন লরা লুমার। তার সাম্প্রতিক পোস্টগুলোও নতুন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ভোরের আকাশ/সু.পা

আয়াতুল্লাহ আলি খামেনি

শেয়ার করুন: