শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি ভেবে কেরালায় ভারতীয় নাগরিককেই পিটিয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি ভেবে ছত্তিশগড়ের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি কাজের সন্ধানে ছত্তিশগড় থেকে কেরালায় গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী- গত ১৭ ডিসেম্বর কেরালার আত্তাপাল্লাতম থানা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরবর্তীকালে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

খবরে বলা হয়, চুরির সন্দেহে প্রথমে রামনারায়ণ বাঘেলকে আটক করা হয়। এরপর তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্র পাওয়া যায়নি। 

ভিডিওতে দেখা যায়, একদল মব সন্ত্রাসী তাকে নির্মমভাবে মারধর করছে। ভিডিওতে বারবার তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হয়। হামলাকারীরা তাকে জিজ্ঞেস করছিল তার গ্রামের বাড়ি কোথায়। তবে রামনারায়ণ কোনো উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে মারধর চালিয়ে যায় তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গুরুতর জখম ছিল।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/মো.আ.

 

ভারত

শেয়ার করুন: