শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরস্ককে এফ-৩৫ বিক্রির বিরোধিতায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আঙ্কারা সফরের প্রাক্কালে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য উদ্যোগের বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, তুরস্কের মতো একটি দেশের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান তুলে দেওয়ার পক্ষে তিনি নন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এটি এমন একটি দেশ, যারা সাইপ্রাস দ্বীপের অর্ধেক অংশ দখল করে রেখেছে। তারা প্রকাশ্যেই জেরুজালেম দখলের কথা বলে। আমি মনে করি না, এমন একটি দেশের কাছে এফ-৩৫ সরবরাহ করা উচিত।’

তিনি আরও অভিযোগ করেন, তুরস্ক হামাসকে সমর্থন দিয়েছে এবং ইরানের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, ‘তারা হামাসকে সমর্থন করেছে এবং ইরানের মুখোমুখি হয়ে কিছুই করেনি।’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বৈরিতাপূর্ণ থাকলেও, তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে বাস্তববাদী ছিল।

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তবে ২০০০-এর দশকের শুরুতে ক্ষমতায় আসার পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান দমন-পীড়ন ও নীতির কড়া সমালোচক হিসেবে ধারাবাহিক অবস্থান নিয়ে আসছেন।

 সূত্র: আলজাজিরা 

ভোরের আকাশ/এনএস

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুতুরস্কএফ-৩৫

শেয়ার করুন: