শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে মার্কিন হামলায় আগুন লাগা তেলের ট্যাংকার থেকে ২৪ ভারতীয় ক্রু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির দক্ষিণে মার্কিন হামলায় আগুন লাগা তেলের ট্যাংকার থেকে ২৪ ভারতীয় ক্রুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) ওমান কর্তৃপক্ষের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটি জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়ার অভিযোগে ‘এমটি মারিভেক্স’ নামের একটি খালি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র হামলার পর জাহাজটি বিকল হয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী এমটি মারিভেক্স জাহাজটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের দিকে যাচ্ছিল।

মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করা এবং দিকনির্দেশনা না মানায় বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থেকে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান জাহাজটি লক্ষ্য করে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ইঞ্জিন ও স্টিয়ারিং রুমে আঘাত হানে, যার ফলে জাহাজটি বিকল হয়ে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের ওপর চলমান অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছিল।

এদিকে, ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না করা হলেও জানানো হয়েছে যে, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে ওমান কর্তৃপক্ষের দ্রুত সহায়তায় সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফের বাড়ল তেলের দাম

মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই উদ্ধার অভিযানের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আক্রান্ত জাহাজটি ভারতের মালিকানাধীন নয় এবং এটি মার্কিন প্রশাসনের (ওএফএসি) কালো তালিকাভুক্ত ছিল।

সূত্রমতে, জাহাজটি গত কয়েক দিন ধরে মার্কিন নৌবাহিনীর সতর্কতা এড়ানোর জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। ট্র্যাকিং সিগন্যাল বা লোকেশন ডিভাইস বন্ধ করে ওমানের জলসীমা ব্যবহার করে জাহাজটি অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই হামলার শিকার হয়।

ভোরের আকাশ/ইউএম
 

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: