শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে আবারও নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর চালানো এই হামলার মধ্যে রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তেহরানের বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সর্বশেষ দফার হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রাজধানী তেহরান ও এর আশপাশে বিস্ফোরণের খবরের মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব ও পশ্চিম তেহরানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন ও পাকদাশ্ত এলাকায় প্রাথমিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পৃথকভাবে পাকদাশ্তের গভর্নরও শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটেছে। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা কাঠামো থাকলেও দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

পৃথ প্রতিবেদনে আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার মধ্যে ইরানের অন্তত পাঁচটি শহরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার ঘোষণা দেয়ার পর দক্ষিণাঞ্চলের আহভাজ ও চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের খবর দেয় ইরানি গণমাধ্যম।

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যানসার হাসপাতালের কাছাকাছি যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। এর পর হাসপাতালটি খালি করে নেয়া হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসের কাছেও মার্কিন হামলা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের রাস্ক শহরের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কোনারাক শহরেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর বৃহস্পতিবার ভোরের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার হামলা শেষ হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে ফেলার সক্ষমতা আরও দুর্বল করতে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

তারা আরও জানায়, বন্দর আব্বাসসহ একাধিক স্থানে নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এর আগে একই দিন প্রায় ৯০ মিনিটের অভিযানে গ্রেটার তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবস্থানেও হামলা চালানো হয়।

সেন্টকম বলেছে, যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়কের নির্দেশে ইরানকে জবাবদিহির আওতায় আনতে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

শেয়ার করুন: