শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও প্রতারণার মামলা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন অর্থনীতিতে আদানির বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতির পরই এই সিদ্ধান্ত আসতে চলেছে।

গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ছিল, ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে তিনি সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই তথ্য গোপন করে তিনি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে দাবি করেছিলেন জো বাইডেন সরকারের প্রসিকিউটররা। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

আদানি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। তার আইনজীবীরা দাবি করেছেন যে আদানির বিরুদ্ধে আনা এই মামলার কোনো শক্ত প্রমাণ নেই। এই বড় বিনিয়োগের আলোচনার মধ্যেই ফৌজদারি মামলাটি খারিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফৌজদারি মামলার পাশাপাশি মার্কিন সংস্থা এসইসির করা একটি দেওয়ানি মামলাও ইতিমধ্যে মীমাংসা হয়েছে। এই চুক্তির আওতায় গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানি ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন।

আরও পড়ুন

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

তবে তারা কোনো অপরাধ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। শুরু থেকেই আদানি গ্রুপ এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে আসছে। তাদের দাবি, কোনো ঘুষের ঘটনা ঘটেনি এবং পুরো বিষয়টিই ভারতের অভ্যন্তরীণ বিষয় ছিল। সূত্র : রয়টার্স

 

ভোরের আকাশ/ইউএম

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: