শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে ফের বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে ফের বিস্ফোরণের শব্দ
ইরানে ফের বিস্ফোরণের শব্দ

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একজন প্রতিবেদক ঘটনাস্থলে এই শব্দ শুনেছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের পর এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়। আল জাজিরা বলছে, তারা এসব ফুটেজের সত্যতা যাচাই করেছে।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা নুর নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত আলবোর্জ প্রদেশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেও আকাশে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

এর আগের দিন বৃহস্পতিবার রাতভর ইসরায়েল তেহরানসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায়। তেল আবিব দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে আবাসিক ভবনও হামলার বাইরে থাকেনি।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং আরও ৩২৯ জন আহত হয়েছেন।
 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: