শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে পোপের অবস্থানের জেরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি পোপকে ‘অপরাধ বিষয়ে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে ব্যর্থ’ বলে মন্তব্য করেন। পরে সাংবাদিকদেরও জানান, তিনি পোপের কাজ নিয়ে সন্তুষ্ট নন এবং তাকে বিশেষ পছন্দ করেন না।

এ প্রসঙ্গে আলজেরিয়াগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, আমি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না। তবে শান্তি, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে কথা বলা আমার দায়িত্ব। আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে কথা বলব।

ইরান যুদ্ধের সমালোচনায় পোপ আগেও সরব ছিলেন। ট্রাম্পের ‘ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’ ধরনের বক্তব্যকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন এবং সংঘাত নিরসনে বিকল্প পথ খোঁজার আহ্বান জানান। বর্তমানে পোপ লিও আফ্রিকা সফরে রয়েছেন। 

আলজেরিয়াসহ বিভিন্ন দেশে তার ১১ দিনের এই সফর চলছে, যা দায়িত্ব গ্রহণের পর তার দ্বিতীয় বড় বিদেশ সফর।

বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে এমন সরাসরি বাকযুদ্ধ খুবই বিরল। ট্রাম্পের মন্তব্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক ক্যাথলিক চিন্তাবিদ এর সমালোচনা করেছেন।

বিশ্লেষক মাসিমো ফাজ্জিওলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার বা বেনিতো মুসোলিনিও এভাবে সরাসরি পোপকে আক্রমণ করেননি।

পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে সংঘাত নিরসন, মানবাধিকার রক্ষা এবং অভিবাসীদের প্রতি মানবিক আচরণের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/নি

পোপ লিও

শেয়ার করুন: