শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

ইরাকি মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকি ভূমিতে গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। গোপন এই ঘাঁটি ব্যবহার করে ইরানে বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিল দখলদার দেশটি। ইরাকের পশ্চিম মরুভূমিতে থাকা গোপন ঘাঁটিটি এক মেষপালকের নজরে এলে ফাঁস হয়ে যায়।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ইসরায়েল ইরাকের মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল।

যুদ্ধ শুরুর কিছুদিন আগে গোপন ঘাঁটিটি স্থাপন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত থাকলেও, ইরাক জানত না। খবর এনডিটিভি

স্থাপনাটিতে ইসরায়েলি বিশেষ বাহিনী থাকত। ঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল ঘাঁটিতে।

বিমান হামলার সময় ইসরায়েলি কোনো পাইলট ভূপাতিত হলে দ্রুত সাড়া দেওয়ার একটি ইউনিট এখানে অবস্থান করত।

যুদ্ধে ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব কমাতে অতি গোপনে ঘাঁটি পরিচালনা করে আসছিল ইসরায়েল। এতে তেল আবিবের বিমান হামলা অব্যাহত রাখতে সহজ করেছিল।

আরও পড়ুন

দিল্লিকে সহিংসতার মনোভাব ছাড়তে হবে: রুহুল কবির রিজভী

গোপন ঘাঁটিটি ফাঁস হলে ইরাকি বাহিনী তদন্তে একটি দল পাঠালে ইসরায়েল হামলা চালায়। এতে ইরাকের একজন সৈন্য নিহত ও দুজন আহত হয়। পরে ইরাক আরো দুটি ইউনিট পাঠায়। ইউনিটগুলো এলাকাটি তল্লাশি করে ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতির প্রমাণ পায়। এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেই দেশটি।

বিশাল এবং জনবসতিহীন হওয়ায় পশ্চিম ইরাকের মরুভূমি গোপন সামরিক কার্যকলাপের জন্য একটি আদর্শ স্থান। ১৯৯১ এবং ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বাহিনীও একই অঞ্চল ব্যবহার করেছিল।

ভোরের আকাশ/এনএস

ইসরায়েলি ঘাঁটিইরাক

শেয়ার করুন: