শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ সরকার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে গোমূত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রকল্পে ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য কৃষকদের ২০ রুপি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের উদ্যোগে বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে প্রকল্পটি শুরু হয়েছে। বর্তমানে এসব এলাকা থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। সরকারের দাবি, কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন। তাদের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সরকার জানিয়েছে, সংগ্রহ করা গোমূত্র ব্যবহার করে জৈব সার ও কৃষিকাজে প্রয়োজনীয় অন্যান্য বিকল্প উপকরণ তৈরি করা হবে, যাতে রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের অন্যান্য জেলাতেও এটি সম্প্রসারণের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন করা হতে পারে।

তবে উদ্যোগটি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই এটি চালু করা হয়েছে। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, উন্নয়নমূলক যেকোনো সরকারি উদ্যোগেরই বিরোধিতা করে থাকে এসপি।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/এনএ

 

উত্তাল ভারতগোমূত্র

শেয়ার করুন: