৩ দিনে হরমুজ থেকে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালি এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলো অবরোধ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রী কমান্ড (সেন্টকোম)। এক বিবৃতিতে সেন্টকোম দাবি করেছে, সোমবার (১৩ এপ্রিল) থেকে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে কোনো জাহাজই অবরোধ ভেঙে পার হতে পারেনি। এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি।”
তিনি বলেন, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে; তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে ইরানের তেল রপ্তানি কমিয়ে দেওয়া এটাই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। এই অবরোধকে ইরান ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বুধবার জানিয়েছে, “ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস (ইরান) ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল… গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে।”
ভোরের আকাশ/সু.পা