শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৮৬ আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ১৮৬ আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভারতের চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে জেদ্দাগামী ফ্লাইটটি চেন্নাইয়ে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ১৫৬ ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের উড়োজাহাজ। উড়োজাহাজটির দ্বিতীয় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফ্লাইটটির চেন্নাইয়ে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৪০ মিনিট। তবে সেটি ৪টা ৪৪ মিনিটে নিরাপদে অবতরণ করে।

উড়োজাহাজটির জন্য বিমানবন্দরের ৪৫ নম্বর বে নির্ধারণ করা হয় এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়।

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অবতরণটি নির্বিঘ্নে হয়েছে এবং উড়োজাহাজের সব যাত্রী নিরাপদে আছেন।

আরও পড়ুন

বেসামরিকদের ওপর মার্কিন হামলা ইচ্ছাকৃত: বাঘাই

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির পাশাপাশি ইঞ্জিনের কারিগরি ত্রুটির বিষয়টিও বিমান সংস্থা ও সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা পরীক্ষা করছেন।

ফ্লাইটে থাকা ১৮৬ জনের কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইঞ্জিনের ত্রুটির প্রকৃতি এবং যাত্রীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সূত্র : এনডিটিভি

ভোরের আকাশ/এম

ভারত

শেয়ার করুন: