শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো।

দ্রুজবা পাইপালাইন আটকে দেওয়ার মাধ্যমে ইউক্রেন ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তি লঙ্ঘণ করেছে, এবং ইইউ’র প্রতি ইউক্রেনের যে প্রতিশ্রুতি— তার লঙ্ঘন করেছে। আমরা এ ধরনের ব্ল্যাকমেইল সহ্য করব না।

এ কারণে হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইইউ’র বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যতদিন দ্রুজবা পাইপলাইন আটকে রাখবে— ততদিন এ ঋণও স্থগিত থাকবে।

রুশ শব্দ দ্রুজবা-এর বাংলা অর্থ মৈত্রী বা বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য এই পাইপলাইন তৈরি করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি রাশিয়াকে চাপে ফেলতে এই পাইপলাইন বন্ধ করে দেয় ইউক্রেন। এখনও এটি বন্ধই আছে।

ভোরের আকাশ/এসএইচ

ইউক্রেন

শেয়ার করুন: