শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইআরজিসি নৌবাহিনীর প্রধান নিহত: দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসে এক হামলায় ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। 

দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার জন্য তাংসিরি দায়ী ছিলেন।

তবে হামলা নিয়ে ইরান বা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, দক্ষিণ লেবাননে গত রাতে হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে গোলাগুলি বিনিময়ে আইডিএফের এক সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১), তিনি পেতাহ টিকভার বাসিন্দা এবং গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া স্থল অভিযানে নিহত হওয়া তিনি তৃতীয় আইডিএফ সেনা।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ২টার দিকে গোলানি সেনারা দক্ষিণ লেবাননে তাদের অভিযান এলাকায় বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে শনাক্ত করে। সেনারা হিজবুল্লাহ বন্দুকধারীদের সাথে গুলি বিনিময় করলে, একপর্যায়ে গ্রিনবার্গ নিহত হন এবং আরেকজন সেনা আহত হন।

ভোরের আকাশ/এসএইচ 

আইআরজিসি

শেয়ার করুন: