শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুন ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি
মার্কিন পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কখনোই বন্ধ করবে না।

বুধবার (৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতা ও ‘আমরা পারি’ নীতির পরিপন্থী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাধীনতা মানে আমেরিকা বা আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে অনুমতির অপেক্ষা না করে নিজস্ব পথে এগিয়ে যাওয়া।”

তিনি আরও বলেন, “যুক্তিবাদিতা মানে কারও কাছে আত্মসমর্পণ করা নয়। কেউ কেউ মনে করেন যুক্তিবাদী হতে হলে আমেরিকার কাছে মাথা নত করতে হয়—এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থাকবে কি না, সে বিষয়ে আপনার (যুক্তরাষ্ট্রের) কোনো কথা বলার অধিকার নেই।”

এই বক্তব্য তিনি দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১৯৮৯ সালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।

ইরানের পক্ষ থেকে শুধু খামেনিই নয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মঙ্গলবার স্পষ্ট করে জানিয়েছেন, তেহরান তাদের বৈজ্ঞানিক ও পারমাণবিক অধিকার থেকে সরে আসবে না। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে আগ্রহী নয়।”

পেজেশকিয়ান আরও বলেন, “যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তারাই আসলে গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।”

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। যদিও ইরান দাবি করে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সন্দেহ করছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

ভোরের আকাশ//হ.র

ইরান

শেয়ার করুন: