ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশে চীনের বিরোধিতা

ভারত কর্তৃক লাদাখের ২৮টি কৌশলগত স্থানের ‘মানক ভৌগোলিক নাম’ নির্ধারণ এবং তা সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করার পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ভারতের এই পদক্ষেপকে "অবৈধ এবং অকার্যকর" বলে আখ্যায়িত করেন।
ওই বিবৃতিতে বলা হয়, সীমান্ত বিরোধপূর্ণ এলাকা ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত ২৮টি স্থানের মানক ভৌগোলিক নাম নির্ধারণ করা হয়েছে এবং ভারতের সরকারি মানচিত্রে সেগুলো চিহ্নিত করা হয়েছে।
মাও নিং বলেন, ভারতের এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চল ঐতিহাসিকভাবে চীনের অংশ, এই বাস্তব সত্য পরিবর্তন করা যাবে না।
ভোরের আকাশ/আ.র