শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে, হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে বিশ্ব সম্প্রদায়কে সংঘাত না বাড়ানোর আহ্বান জানানো হলেও, অন্যদিকে ইরান লোহিত সাগর ও বাব-আল-মান্দাব প্রণালী এলাকায় নতুন যুদ্ধক্ষেত্র খোলার হুমকি দিয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র ও বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের অভিযোগ উঠেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর সদরদপ্তর জানিয়েছে, লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের উপস্থিতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। সতর্ক করে বলা হয়েছে, এ রণতরীর সঙ্গে সংশ্লিষ্ট রসদ কেন্দ্র ও সহায়ক স্থাপনাগুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম যুলফাগারি জানান, যে কোনো অবকাঠামো যা এই রণতরীকে সহায়তা দেবে, তা পরবর্তী সময়ে হামলার তালিকায় যুক্ত হতে পারে।

এদিকে, দুবাই ও দোহার বাসিন্দাদের সতর্ক করে এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়। একই সময়ে ইসলামী বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও জুফায়ার নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তেহরান একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংঘাত বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ভোরের আকাশ/আ.র

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: