শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে মার্কিন কম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রযুক্তি কম্পানিগুলোকে দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে বিদেশে ডেটা সেন্টার তৈরি করবে, তাদের ওপর ‘বিশাল কর’ আরোপের হুমকি দিয়েছেন তিনি।

সম্প্রতি এশিয়া সফর শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের কম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার তৈরি করতে দেব না। কারণ, চীন এগুলোর সব দখল করে নেবে, আর আমরা তা হতে দেব না। আমরা সবকিছু এই দেশেই রাখব।’

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যেতে দেবেন না উল্লেখ করে ট্রাম্প জানান, এই নীতি সম্পর্কে তার মন্ত্রিসভার সদস্যরাও আগে থেকে কিছু জানতেন না। তবে এমন নীতি শেষ পর্যন্ত কিভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মূলত চলতি সপ্তাহের শুরুতে উন্নত কম্পিউটার চিপ রপ্তানি সীমিত করার মার্কিন সিদ্ধান্তের পরই ট্রাম্প এই নতুন অবস্থান নিলেন। ওয়াশিংটনের নতুন নিয়ম অনুযায়ী, উন্নত চিপ কিনতে সংস্থাগুলোকে লাইসেন্স নিতে হবে, যাতে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এসব প্রযুক্তি চলে যাওয়া ঠেকানো যায়। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশ ডেটা সেন্টারে বড় বিনিয়োগ করেছে, তারা ক্ষতির মুখে পড়তে পারে।

চ্যাটজিপিটি বা ক্লডের মতো এআই প্রোগ্রাম পরিচালনার জন্য ডেটা সেন্টার অত্যন্ত জরুরি। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ডেটা সেন্টার ছিল এবং আরো ১ হাজার ৫০০টি নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। তবে শব্দদূষণ ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে স্থানীয় পর্যায়ে এসব কেন্দ্র নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও বড় ইস্যু হয়ে উঠেছিল। অনেক ডেমোক্র্যাট প্রার্থী এগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

তবে ট্রাম্প ডেটা সেন্টার বন্ধ না করে বরং এগুলো থেকে আর্থিক সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘তাদের দিয়ে আপনাদের এলাকার উন্নয়নে অর্থ খরচ করান, সুবিধা নিন, কিন্তু এগুলো বন্ধ করে দেবেন না।’

আরও পড়ুন

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

এদিকে, মেটা ও গুগলের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিদেশে ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে। মেটা কানাডার আলবার্টা প্রদেশে নির্মাণকাজ চালাচ্ছে এবং অ্যানথ্রোপিক নোভা স্কটিয়ায় একটি কেন্দ্র ইজারা নেওয়ার চুক্তি করেছে।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে গুগল ফিনল্যান্ডে তিনটি ডেটা সেন্টারসহ এআই অবকাঠামো খাতে ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। যদিও বনভূমি উজাড়ের উদ্বেগে গত মাসে এর দুটির কাজ স্থগিত করা হয়েছে। ট্রাম্প বিশেষভাবে ফিনল্যান্ডের এই প্রকল্পের কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, তার প্রশাসন ‘এটা হতে দেবে না’।

ভোরের আকাশ/ইউএম
 

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

শেয়ার করুন: