শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় ধারাবাহিক বোমা ও বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কলম্বিয়ায় ধারাবাহিক বোমা ও বন্দুক হামলা, নিহত ৩
কলম্বিয়ায় ধারাবাহিক বোমা ও বন্দুক হামলা, নিহত ৩

বোগোটা, কলম্বিয়া – কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একাধিক বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, কালি শহর ও এর আশপাশের কয়েকটি এলাকায় এসব হামলা সংঘটিত হয়। কর্মকর্তারা ধারণা করছেন, এটি একটি সমন্বিত সন্ত্রাসী হামলা।

পুলিশপ্রধান কার্লোস ফার্নান্দো ত্রিয়ানা জানান, হামলাকারীরা গাড়িবোমা, মোটরসাইকেলবোমা, রাইফেলের গুলি এবং সন্দেহভাজন ড্রোন ব্যবহার করেছে। এসব হামলায় নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে করিন্টো শহরে, যেখানে একটি গাড়িবোমা বিস্ফোরণে একটি পৌর ভবন আংশিক ধ্বংস হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পাশে বিস্ফোরিত গাড়িটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এই হামলার সঙ্গে কলম্বিয়ার সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক থেকে বিচ্ছিন্ন গেরিলা সদস্যরা জড়িত থাকতে পারে। ত্রিয়ানা ইঙ্গিত দেন, এই হামলাগুলো হয়তো ‘মাইমবু’ নামে পরিচিত লেইডার জোহানি নস্কুয়ের হত্যার তৃতীয় বার্ষিকীকে কেন্দ্র করে সংঘটিত হতে পারে।

এর আগে, কয়েকদিন আগে রাজধানী বোগোতায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার চেষ্টার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঐ ঘটনায় এক ১৫ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি কাছ থেকে গুলি করে রক্ষণশীল সিনেটর মিগুয়েল উরিবেকে লক্ষ্য করেন।

সাম্প্রতিক এই সহিংসতার ঢেউ কলম্বিয়ার জনগণকে শোকাহত করেছে। অনেকে আশঙ্কা করছেন, দেশটি আবারও ১৯৮০ ও ১৯৯০-এর দশকের মতো রক্তক্ষয়ী সহিংসতার দিকে ধাবিত হচ্ছে, যখন রাজনৈতিক হত্যাকাণ্ড ও মাদকচক্রের হামলা ছিল নৈমিত্তিক ঘটনা।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: