শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল আমিরাতের টাগবোট, নিখোঁজ ৩ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় টাগবোটে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৮ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গত ৬ মার্চ এই দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, টাগবোটটিতে ‘বিস্ফোরক’ কোনো কিছুর হামলা হয়েছিল। এদিকে পৃথক এক বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, টাগবোটটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। তবে এ ব্যাপারে এখনও আমিরাতের পক্ষ থেকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি।

প্রসঙ্গত, টাগবোট হলো ছোটো এবং শক্তিশালী একপ্রকার সামুদ্রিক জাহাজ, যেগুলো অন্যান্য বড় জাহাজ, অচল জলযান এবং ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে নিয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছিল ইরান।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করলে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে ইরান।

ভোরের আকাশ/নি
 

ইরানযুদ্ধআরব আমিরাত

শেয়ার করুন: