শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈঠকে ডোনাল্ড ট্রাম্প

এটা আমার যুদ্ধ নয়, জেলেনস্কি এটা এখনই শেষ করতে পারেন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৈঠকে অংশ নেওয়ায়  ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের শেষ করার ক্ষেত্রে ‘উন্নতি’ হয়েছে। এটা আমার যুদ্ধ না, তবে এটা সত্যিই যে জেলেনস্কি এই যুদ্ধ এখনই শেষ করতে পারেন।

স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। খবর বিবিসির।

এর আগে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের ব্যক্তিগত ‘প্রচেষ্টা’র জন্য এবং তাকে এই বৈঠকের আমন্ত্রণ দেওয়ায় জেলেনস্কি তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার একটি চিঠি দিয়ে বলেন, এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর (মার্কিন ফার্স্ট লেডি) জন্য।

জেলেনস্কি এটা বলার পর তারা দুজনেই হাসেন।

বৈঠকে জেলেনস্কি সাংবাদিকদের জানান, ইউক্রেনিয়ানদের মনোবল এখনও দৃঢ় রয়েছে এবং তারা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ‘কূটনৈতিক উপায়ে’ যুদ্ধ শেষ করার বিষয়টিকে সমর্থন করে।

তিনি আরও জানান, তিনি মার্কিন প্রেসিডন্টে এবং রাশিয়ার প্রেসিডন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চান।

এ সময়, গত সপ্তাহে এই যুদ্ধে অনেক লোক নিহত হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি এবং জেলেনস্কি উভয়ই চান যুদ্ধ বন্ধ হোক এবং তিনি বিশ্বাস করেন যে, পুতিনও এমনটাই মনে করেন।

এ সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় , যুদ্ধে কোন পক্ষ সুবিধাজনক অবস্থান রয়েছে?

এর জবাবে তিনি বলেন, এটা আমার যুদ্ধ না।

তখন তিনি আবারও ২০২৩ সালে রাশিয়ার আগ্রাসন না থামানোর জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন। ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করে জানান, তিনি সবার ভালোর জন্যই এই যুদ্ধ বন্ধ করতে চান।

ভোরের আকাশ/মো.আ.

ত্রিপক্ষীয় বৈঠকভলোদিমির জেলেনস্কিডোনাল্ড ট্রাম্পইউক্রেন

শেয়ার করুন: