শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধ শেষ হয়নি, ইরানে ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। খবর সিএনএন-এর।

এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং ১৫-দফা চুক্তির একটি উত্তর ‘প্রত্যাশা’ করছে তারা।

গত কয়েক ঘণ্টায় তেহরানে দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে, চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে।
অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ এর জন্য কঠোর মূল্য আদায় করবে।

বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: