শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের (মজলিশ) স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন প্রভাবশালী নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার (২৫ মে) সকালে দেশটির আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল সংখ্যক আইনপ্রণেতার সমর্থন পেয়ে তিনি তার পদ ধরে রাখতে সক্ষম হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্পিকার পদের জন্য গালিবাফ ছাড়াও হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে গালিবাফ নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে ২৭১ জন সংসদ সদস্যের দেওয়া ভোটের মধ্যে ২৩৫টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাকদালি পেয়েছেন ২৯ ভোট এবং সালারি পেয়েছেন মাত্র ৭ ভোট।

আরও পড়ুন

অ্যাঙ্গোলায় অবৈধ সোনার খনিতে ধস, নিহত ২৮

মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমান ১২তম পার্লামেন্টের প্রথম দুই বছর এবং এর আগে ১১তম পার্লামেন্টের পুরো চার বছর সফলভাবে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। আজকের জয়ের মাধ্যমে ইরানের নীতি-নির্ধারণী পর্যায়ে তাঁর অবস্থান আরও সুসংহত হলো।

ইরান পার্লামেন্টের সভাপতিমন্ডলীতে মোট ১২টি পদ রয়েছে, যার মধ্যে একটি স্পিকার, দু’টি ভাইস স্পিকার, ছয়টি সচিব এবং তিনটি পর্যবেক্ষক পদ। এছাড়া পার্লামেন্টে ১৩টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতি বছর সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে এই সভাপতিমন্ডলী নির্বাচিত হয়ে থাকে। গালিবাফের এই বিজয়কে তার রাজনৈতিক দূরদর্শিতা ও আইনপ্রণেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে দেখছেন।

ভোরের আকাশ/এম
 

বাঘের গালিবাফইরানের সংসদ স্পিকার

শেয়ার করুন: