শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শত্রুর লক্ষ্য ব্যর্থ করাই ইসলামী ইরানের সাফল্য: সাইয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শত্রুপক্ষের কথিত সব ক্ষতিকর লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে ইসলামী ইরানের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

শনিবার (৫ সেপ্টেম্বর) তেহরানে সেনাবাহিনীর জেনারেল স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে সিনিয়র কমান্ডার ও কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইয়ারি বলেন, বর্তমান যুদ্ধ মূলত ইচ্ছাশক্তি ও কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতার লড়াই। এ ক্ষেত্রে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী অত্যন্ত সফল হয়েছে। তার দাবি, সর্বাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত শত্রুর বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ইরানের সশস্ত্র বাহিনীই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে শুরু হবে গৃহযুদ্ধ!

তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের সেনাবাহিনী নিজেদের সক্ষমতার ওপর দাঁড়িয়ে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হিসেবে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসলামী বিপ্লবের মূল্যবোধ সমুন্নত রাখার কথা তুলে ধরেন সাইয়ারি।

তিনি আরও বলেন, ইরান এমন একটি দেশের বিরুদ্ধে লড়াই করেছে, যার হাতে বিশ্বের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সামরিক প্রযুক্তি ও অস্ত্র রয়েছে। তারপরও এই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রায় সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারাকে ইরানের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি। সূত্র: ডন

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: