শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান
গাজার মানবিক বিপর্যয় নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ: এরদোয়ান

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয় এখন “নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ” রূপ নিয়েছে।

বুধবার (৩০ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মঙ্গলবার আঙ্কারায় কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন,
“মাত্র ৩৬০ বর্গকিলোমিটারের ছোট্ট গাজা উপত্যকায় গত ২২ মাস ধরে ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্র ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন নিষ্ঠুরভাবে আমাদের ভাই-বোনদের হত্যা করছে।”

তিনি আরও বলেন, “ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রাখা ও পানি থেকে বঞ্চিত করাই প্রমাণ করে যে, ইসরায়েলের মধ্যে মানবতার লেশমাত্র নেই।”

গাজায় মানবিক পরিস্থিতিকে “ভয়াবহ” আখ্যা দিয়ে এরদোয়ান মুসলিম বিশ্বসহ বিশ্বের সকল বিবেকবান রাষ্ট্র ও জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,
“শিশুদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, কিংবা দখলদার বাহিনীর গুলিতে মৃত্যু—এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বকে এক কণ্ঠে প্রতিবাদ জানাতে হবে।”

তুর্কি প্রেসিডেন্টের ভাষায়, “আমরা যা যা সম্ভব সব করেই যাব। ইনশাআল্লাহ, গাজায় যারা গণহত্যা চালিয়েছে, একদিন তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাসও তাদের ক্ষমা করবে না।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: