কিংবদন্তি রেসলার হাল্ক হোগান মারা গেছেন

বিশ্ব রেসলিং অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই (WWE)।
আসল নাম টেরি বোল্লেয়া হলেও, ‘হাল্ক হোগান’ নামেই তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ১৯৮০-এর দশকে রেসলিংকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
ডব্লিউডব্লিউই এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের হল অব ফেমার হাল্ক হোগান আর নেই। তিনি শুধু রেসলিং-ই নয়, পপ সংস্কৃতিতেও ছিলেন এক অবিচ্ছেদ্য নাম। আমরা তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
রিংয়ের বাইরে হাল্ক হোগান চলচ্চিত্র ও বিনোদন জগতেও সক্রিয় ছিলেন। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়।
সূত্র: সিএনএন
ভোরের আকাশ//হ.র