ঈদের আগের দিন গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৩৭

পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রাক্কালে আবারও রক্তে ভেসে গেল ফিলিস্তিন। ঈদের আগের দিন বৃহস্পতিবার (৫ জুন) গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুঘাইর।
ঈদের প্রস্তুতিতে যখন মুসলিম বিশ্বে আনন্দ, তখন ফিলিস্তিনের গাজায় চলছে অমানবিক গণহত্যা। কোরবানির পশুর বদলে এখানে কোরবানি হয়ে গেল অসহায় নারী, শিশু ও সাধারণ মানুষ।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধ প্রায় দুই বছর ধরে চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক নানা প্রতিবাদ ও চাপের মধ্যেও থামেনি ইসরায়েলের নৃশংসতা।
আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ ও প্রতিবাদ থাকলেও দখলদার ইসরায়েল তার গণহত্যামূলক অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদের জন্য এই ঈদও তাই রক্তাক্ত, বিভীষিকাময় ও শোকাবহ হয়ে উঠল।
ভোরের আকাশ/হ.র