শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি দাবি ড. ইউনূসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি দাবি ড. ইউনূসের
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি দাবি ড. ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গাজায় চলমান বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের চোখের সামনেই একটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হচ্ছে। অথচ মানবজাতি তা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করছে না। এ অবস্থায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

ড. ইউনূস বলেন, গাজায় শিশুদের না খেতে পেয়ে অকাল মৃত্যু, বেসামরিক জনগণের নির্বিচার হত্যা এবং হাসপাতাল-স্কুল ধ্বংস মানবিক বিপর্যয়কে তীব্রতর করছে। তিনি সতর্ক করে বলেন, চরম জাতীয়তাবাদ ও উদাসীন ভূরাজনীতি বহু দশকের অর্জন ধ্বংস করছে।

এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

 

ভোরের আকাশ/হ.র

ফিলিস্তিনি

শেয়ার করুন: