শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুক্তির জন্য ইরানকে ৬ শর্ত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইরান চুক্তির জন্য ছয়টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন নতুন করে শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি। তবে মিসর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইরানের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো—
১. পাঁচ বছরের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা
২. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা
৩. নাতানজ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা বন্ধ করা
৪. পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া
৫. আঞ্চলিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,০০০-এ সীমাবদ্ধ রাখা
৬. হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা

আলোচনার মূল ইস্যু: সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং দীর্ঘমেয়াদি পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব— এগুলোই গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো ‘খুব কঠিন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে।

বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে।

ভোরের আকাশ/এসএইচ 

ট্রাম্প

শেয়ার করুন: