শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমঝোতার লক্ষ্যে বুধবার (১ জুলাই) কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই কারিগরি পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক কূটনীতিক জানিয়েছেন, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা উপস্থিত থাকবেন।

তিনি জানান, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে তারা মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশই কাতারে কর্মকর্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও ইরানি কর্মকর্তারা দোহায় পৌঁছেছেন, তবু সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।

আরও পড়ুন

ভারতীয় ভিসাকেন্দ্রে উপচে পড়া ভিড়, কেন ছুটছেন বাংলাদেশিরা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্তরেই সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) কুশনার ও উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিও তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: