শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছুরিকাঘাতের ঘটনায় যুক্তরাজ্যে বিক্ষোভ, আগুনে পুড়ল একাধিক বাড়ি ও যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর আয়ারল্যান্ডে ছুরিকাঘাতের ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠনের পর যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে বেলফাস্টে মুখোশধারী বিক্ষোভকারীরা কয়েকটি বাড়ি, একটি বাস, গাড়ি ও ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়। পাশের নিউটাউনঅ্যাবি ও কিলকিল এলাকাতেও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেন, ‘মুখোশধারীরা পরিবারগুলোকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করছে, যা নিরেট সন্ত্রাসী আচরণ।’ তিনি বর্ণবাদ, ভয়ভীতি ও সহিংসতার নিন্দা জানান।

আরও পড়ুন

হেলিকপ্টার ভূপাতিত করায় ইরানে মার্কিন হামলা

সোমবার (৮ জুন) রাতে উত্তর বেলফাস্টে সংঘটিত ছুরিকাঘাতে এক ব্যক্তি চোখ, পিঠ ও মুখে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়।

এদিকে বেলফাস্টের পাশাপাশি ব্যাংগর, গ্লাসগো ও লন্ডনেও ছোট আকারে বিক্ষোভ হয়। লন্ডনে কিছু কট্টর ডানপন্থী বিক্ষোভকারী পুলিশের মুখোমুখি হয়ে অভিবাসনবিরোধী স্লোগান দেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন।

ভোরের আকাশ/ইউএম

যুক্তরাজ্যে বিক্ষোভ

শেয়ার করুন: