শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েতে স্থায়ী বসবাসে কড়াকড়ি, বাতিল হচ্ছে শত শত আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েত সম্প্রতি বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি সংক্রান্ত আইনে সংশোধন করেছে। নতুন এই সংশোধনের ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্য করা শত শত আবেদন বাতিল হয়ে গেছে।

কুয়েতে দর্শনার্থী ভিসাধারীরা স্থায়ীভাবে বসবাসের আবেদনের সুযোগ রয়েছে। এই সুযোগের আওতায় এতদিন ‘অপরাধ সংক্রান্ত রেকর্ড নেই’— এমন অনেক দর্শনার্থী আবেদন করতেন এবং তাদের সেই আবেদন গৃহীতও হতো।  

কিন্তু কুয়েতের সরকার সম্প্রতি সংবিধানের ১৭, ১৮ , ২০ এবং ২২ ধারায় পরিবর্তন আনায় সেই সুযোগের ব্যাপ্তি কমে এসেছে, এমনকি পরিবর্তিত নিয়মের আওতায় পূর্ববর্তী অনেক আবেদন বাতিলও ঘোষণা করা হয়েছে।

কুয়েতে যাদের স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত, তারা চাইলে নিজের স্ত্রী/স্বামী ও সন্তানদের দেশটিতে নিয়ে যেতে পারেন। এতদিন এক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ না থাকলেও নতুন নিয়মে বলা হয়েছে, ভিসাকে স্থায়ী আবাসন নথিতে রূপান্তর সংক্রান্ত ফি, স্বাস্থ্যবিমা, বসবাসের জন্য ব্যয় নির্বাহের পরও প্রতি মাসে যেসব বিদেশি নাগরিকের হাতে ন্যূনতম ৮০০ দিনার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ২০ হাজার ৮০৯ টাকা) থাকবে— কেবল তাদেরকেই স্থায়ী বসবাসের জন্য অনুমোদনপত্র দেওয়া হবে এবং এই অনুমোদনপত্রের অধিকারীরা তাদের স্ত্রী/স্বামী, ১৮ বছরের চেয়ে কম বয়সী ছেলে সন্তান এবং ২১ বছরের চেয়ে কম বয়সী মেয়ে সন্তানদের স্থায়ীভাবে কুয়েতে নিয়ে আসতে পারবেন।

নিয়মে আরও বলা হয়েছে, যারা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত নন, তারাও তাদের স্ত্রী/স্বামী ও সন্তানদের কুয়েতে আনতে পারবেন, তবে এই আগমন স্থায়ী হবে না। ভিসার মেয়াদ শেষ হলে তাদের ফেরত যেতে হবে।

আরও পড়ুন

রাস্তা দখল করে বন্ধের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের মুদ্রা কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা। এক কুয়েতি দিনারের মান ৩ দশমিক ২৫ ডলারের থেকেও বেশি, ‍যা বাংলাদেশি মুদ্রায় ৪০০ টাকার সমান।

সূত্র : গালফ নিউজ

ভোরের আকাশ/জেআ

মধ্যপ্রাচ্যভিসাকুয়েত

শেয়ার করুন: