শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই দাবি করেছে আইআরজিসি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম শ্বাসনালীখ্যাত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে তেহরান।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘‘আজ ভোরের দিকে এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি সর্বাধুনিক, চালকহীন ও স্মার্ট সাবমেরিন আটক করেছে আইআরজিসির নৌবাহিনী।’’

‘‘এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন; যা ২০২৫ সালে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।’’

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ওই সাবমেরিন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এর ছবি প্রকাশ করা হবে।’’

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকহীন এই যান পানির নিচে নজরদারি ও পর্যবেক্ষণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন ক্যাবল ও পাইপলাইন পরিদর্শন করার সক্ষমতা রয়েছে।

আরও পড়ুন

সৌদিতে হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে। সাধারণত বিশ্বের মোট খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সেবামূলক কাজের অর্থায়নে এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান। যদিও তেহরানের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: