শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানে আবারও শুরু হয়েছে ‘জেন-জি’ নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভ। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর, জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার প্রথম দফায় রাজধানীতে সমাবেশ শুরু হয়। সে ধারাবাহিকতায় রোববারও আন্দোলন অব্যাহত থাকে। সরকারবিরোধী তরুণদের এ বিক্ষোভের পাল্টায় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ, তরুণীরাও মিছিল, সমাবেশের ডাক দেয়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগানও দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় চাপে রয়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ থেকেই গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী, দোকানমালিকদের আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

ভোরের আকাশ/এসএইচ

 

জেন-জি বিক্ষোভইরান

শেয়ার করুন: