শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি এবং সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করছেন—এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে।

জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে ইসরায়েলি জনগণের মধ্যে তৈরি হওয়া হতাশা ও উদ্বেগের চিত্র উঠে এসেছে।

গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির ওপর এ জরিপ চালানো হয়।

জরিপের ফল অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৯২ দশমিক ১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে।

অন্যদিকে, ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করছেন, এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও একই ধরনের মনোভাব রয়েছে।

ডানপন্থী ভোটারদের ৯৩ দশমিক ১ শতাংশই মনে করেন, এই লড়াইয়ে ইরান জয়ী হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি নিয়েও ইসরায়েলিদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে।

জরিপে অংশ নেওয়া নাগরিকদের মাত্র ১২ দশমিক ১ শতাংশ এ চুক্তির পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ৬৩ দশমিক ২ শতাংশ মানুষ চুক্তিটির বিরোধিতা করেছেন।

আরও পড়ুন

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : মন্ত্রী

বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের সাধারণ জনগণের বড় একটি অংশ দেশটির নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এনএস

ইরান যুদ্ধ

শেয়ার করুন: