শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের তীরে আসছে ৫ হাজার মার্কিন সেনা, যৌনকর্মীদের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিশালাকার যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এখন থাইল্যান্ডের পাতায়া শহরের কাছে পৌঁছাচ্ছে।

জাহাজটিতে প্রায় ৫ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছেন। তারা বিশ্রাম ও বিনোদনের জন্য এই পর্যটন শহরে আসবেন। সেনাদের আগমনকে কেন্দ্র করে যেমন স্থানীয় ব্যবসা চাঙ্গা হওয়ার আশা দেখা দিয়েছে, তেমনই অবৈধ যৌন ব্যবসা ও বিশৃঙ্খলা সামলাতে শহরজুড়ে কড়া পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

দীর্ঘ দিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলায় পাতায়ার হোটেল ও দোকান মালিকেরা এই সেনাদের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয় মেয়রের ধারণা, একেকজন সেনাসদস্য দিনে প্রায় ৩০ থেকে ৯১ ডলার পর্যন্ত খরচ করতে পারেন, যা শহরের অর্থনীতিকে সাময়িকভাবে চাঙা করবে।

তবে এত বেশি সেনা একসঙ্গে শহরে আসায় যৌন নিপীড়ন ও রোগব্যাধি ছড়ানোর ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। থাইল্যান্ডে আইনত পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও পাতায়ায় এটি বেশ খোলামেলা। তাই মার্কিন সেনারা শহরে নামার আগেই পুলিশ নাইটলাইফ ও সৈকত এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে প্রায় ৫০ জনকে আটকও করা হয়েছে।

মার্কিন যুদ্ধজাহাজটি গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করেছিল। পরে মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত চলার কারণে জাহাজটিকে সেখানে অবস্থান করতে হয়।

আরও পড়ুন

১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

টানা ২০০ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর ফলে সেনাদের ওপর মানসিকভাবে বেশ চাপ গেছে। তাই পাতায়ার এই সফরটি সেনাসদস্যদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

ভোরের আকাশ/এনএস

মার্কিন সেনাথাইল্যান্ড

শেয়ার করুন: