শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিনি আমার বড় ভক্ত ছিলেন, মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিয়েছে। মেলোনিকে লক্ষ্য করে ট্রাম্প আবারও কটাক্ষ করে বলেছেন, ইতালীয় এই নেত্রী একসময় তার ‘বড় ভক্ত’ ছিলেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে মেলোনি তার সাথে ছবি তোলার জন্য অনুনয় করেছিলেন—ট্রাম্পের এমন দাবির পর থেকেই মূলত এই বিতর্কের সূত্রপাত হয়। মেলোনি অবশ্য ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মনগড়া বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

পাল্টাপাল্টি এই বক্তব্যের রেশ ধরে এনবিসি নিউজ -এর সাংবাদিক গ্যাব গুতিয়ারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনির দিকে নতুন করে তোপ দাগেন। ট্রাম্প বলেন, তিনি আমার বড় ভক্ত ছিলেন। কিন্তু আমি এখন আর তাকে ভক্ত হিসেবে চাই না, কারণ হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো জোটের সাথে মেলোনি ও তার দেশ পাশে ছিল না।

আরও পড়ুন

মার্কিন-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে বৈঠক

এর আগে ইতালীয় নিউজ চ্যানেল ‘লা সেভেন’- জানায়, ট্রাম্প দাবি করেছিলেন যে মেলোনি তার সাথে একটি ছবি তোলার জন্য ‘ভীষণ ব্যাকুল’ ছিলেন। ট্রাম্প মন্তব্য করেন, আমি হয়তো ছবিটা তুলতামই না, কিন্তু তার জন্য আমার করুণা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রকাশ করেন মেলোনি। ভিডিওটির ক্যাপশনে তিনি স্পষ্ট ভাষায় লিখে দেন, আমি কিংবা ইতালি—কেউই কখনো কারও কাছে অনুনয়-বিনয় করে না। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ভোরের আকাশ/এম

মেলোনি

শেয়ার করুন: