শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ইরানের বিরুদ্ধে দুই যুদ্ধে নিহত অন্তত ৪২৮ শিশু: কলিভান্দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে দুই যুদ্ধে নিহত অন্তত ৪২৮ শিশু: কলিভান্দ
ইরানের বিরুদ্ধে দুই যুদ্ধে নিহত অন্তত ৪২৮ শিশু: কলিভান্দ

ইরানের বিরুদ্ধে গত দুই দফা সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ৪২৮ শিশু ও কিশোর। এর মধ্যে সর্বশেষ ৪০ দিনের যুদ্ধে নিহত হয়েছে ৩৮৩ শিশু। একই সংঘাতে আহত হয়েছে আরও ২ হাজার ১১৫ জন। নিহত শিশুদের মধ্যে সাতজনের বয়স ছিল এক বছরেরও কম। শুক্রবার (২০ নভেম্বর) ইরানের জাতীয় মানবিক আইন কমিটির প্রধান পিরহোসেইন কলিভান্দ এসব তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ৪০ দিনের সংঘাতের হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন কলিভান্দ।

তিনি জানান, হেংগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে ইরানে অন্তত ৪৫ শিশু নিহত হয়েছিল।

অন্যদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে সংঘটিত ৪০ দিনের যুদ্ধে প্রাণ হারায় ৩৮৩ শিশু। এ সময় আহত হয় আরও ২ হাজার ১১৫ শিশু। নিহতদের মধ্যে সাতজনের বয়স ছিল এক বছরের নিচে।

কলিভান্দ বলেন, ইরানের বিচার বিভাগের মানবাধিকার সদর দপ্তরের প্রধান জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর কাছে পাঠানো এক চিঠিতে সর্বশেষ যুদ্ধের এই হতাহতের পরিসংখ্যান তুলে ধরেছেন।

দুই যুদ্ধের হিসাব একত্র করলে ইরানে শিশু নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত ৪২৮। সংঘাতের কারণে বিপুলসংখ্যক শিশুর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় শিশুদের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 
 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: