শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি মোদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা একটি জাতীয় দায়িত্ব এবং এ ধরনের অনিয়ম বন্ধে একটি ত্রুটিহীন পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এসব তথ্য জানান।

রিজিজু বলেন, প্রধানমন্ত্রী পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইন প্রণয়নসংক্রান্ত কাজে সমর্থন জানাতে এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোর প্রতি সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে রিজিজু আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের স্বার্থে কাজ করা সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব। সংসদ অভিমুখে মিছিল করার সময় শত শত বিক্ষোভকারীকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার একদিন পর মোদির এই মন্তব্য এলো।

আরও পড়ুন

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষে গ্রেপ্তার ৭০, ১১৮ পুলিশ আহত

এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের ‘তেলাপোকা’ হিসেবে উল্লেখ করেছেন—এমন অভিযোগের পর মে মাসে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গঠিত হয়। প্ল্যাটফর্মটির নেতৃত্বে থাকা প্রতিবাদী শিক্ষার্থীরা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

রিজিজু বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তথ্য সামনে আসার পরপরই সরকার পদক্ষেপ নিয়েছে। এর ফলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। সূত্র:  এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

প্রশ্নপত্র ফাঁসে, কঠোর শাস্তি

শেয়ার করুন: