শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ৪ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে ইসরায়েলি সেনাবাহিনীতে। বিশেষ করে সীমান্তবর্তী রোশ হানিকরা এলাকায় সাম্প্রতিক হামলার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইসরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এমন ড্রোন ব্যবহার করছে যা ফাইবার-অপটিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এ ধরনের ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম।

সপ্তাহ শেষে হিজবুল্লাহ রোশ হানিকরার একটি পর্যটন এলাকায় ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে। এতে চার ইসরায়েলি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মারিভের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ কেবল সামরিক স্থাপনা নয়, খোলা স্থানে অবস্থানরত সেনা সদস্যদের লক্ষ্য করেই বেশি হামলা চালাচ্ছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক চাপ ও আতঙ্ক বাড়ানোই তাদের উদ্দেশ্য।

আরও পড়ুন

আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা হত্যাযজ্ঞের অভিযোগ

গত বৃহস্পতিবারও বিস্ফোরকবাহী একটি ড্রোন লেবানন সীমান্ত সংলগ্ন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে।

গ্যালিলি মেডিকেল সেন্টার জানিয়েছে, আহত চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল। পরে গুরুতর আহতদের একজনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তাকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়।  সূত্র: মিডল ইস্ট মনিটর

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: