শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় এ হামলা চালানো হয়। সানার প্রতিবেদনে বলা হয়েছে, কুনেইত্রার তাল আল আহমার আল শারকি এলাকার কাছে তিনটি আর্টিলারি শেল আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত গোলাবর্ষণের লক্ষ্যবস্তু বা এর কারণ সম্পর্কে সিরিয়া সরকার কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং সামরিক চৌকি স্থাপনের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৪ জন নিহত

বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ইসরায়েল দাবি করে, ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি কার্যকারিতা হারিয়েছে এবং এরপর সিরিয়ার বাফার জোনের নিয়ন্ত্রণ নেয়।

তবে সিরিয়ার কর্তৃপক্ষ ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতির বিরোধিতা করে আসছে। তারা বারবার অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়া ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপকে অবৈধ বলেও উল্লেখ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

সিরিয়া, কুনেইত্রা

শেয়ার করুন: