শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুকারবার্গের বিরুদ্ধে ৮০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুকারবার্গের বিরুদ্ধে ৮০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার বিচার শুরু
জুকারবার্গের বিরুদ্ধে ৮০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার বিচার শুরু

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটা কোম্পানির সিইও মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়ের করা ৮০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার বিচারকাজ শুরু হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলাটি বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যান্সেরি আদালতে চলছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং একই সময় ইউরোপের কয়েকটি দেশে অনুষ্ঠিত নির্বাচনের সময়, একাধিক রাজনৈতিক কনসাল্টিং প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছে। এসব গুরুত্বপূর্ণ তথ্য মেটা ও এর প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইচ্ছাকৃতভাবে ওইসব প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এই তথ্য ফাঁসের ঘটনায় মেটা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নীতিমালাও লঙ্ঘন করেছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে মেটা এফটিসির আওতায় তালিকাভুক্ত একটি কোম্পানি।

মামলার প্রধান বাদিপক্ষ হিসেবে রয়েছে এফটিসি। এছাড়াও, যেসব ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, তাদের কয়েকজনও মামলার যৌথ বাদিপক্ষ হিসেবে অংশ নিয়েছেন।

এরই মধ্যে গত সোমবার ও বৃহস্পতিবার বাদিপক্ষের কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী সপ্তাহে মার্ক জুকারবার্গ এবং মেটার সাবেক অপারেশন্স প্রধান শেরিল স্যান্ডবার্গের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

মামলার ফলাফল কী হতে পারে?
মামলায় যদি জুকারবার্গ হেরে যান, তবে তাকে বাদিপক্ষকে ৮০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে। এটি হবে ব্যক্তিগত তথ্য লঙ্ঘনজনিত কারণে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যতম বড় আর্থিক দায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: