শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে যে বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সংঘাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিনিধিদলের তেহরান সফর নিয়ে নানা ধরনের গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। এ অবস্থায় দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল তেহরান সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে কোনো হুমকির বার্তা বহন করেনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, গণমাধ্যমের কিছু প্রতিবেদনের বিপরীতে আসিম মুনির তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকিমূলক বা এ ধরনের কোনো বার্তা নিয়ে আসেননি।

সূত্রটি আরো জানায়, আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে ইরানের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

এর মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলোতে ফিরে যাওয়ার বিষয়টিও ছিল। সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা, মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানি সূত্রের দাবি, বৈঠকে তেহরান যে শর্তগুলো উপস্থাপন করেছে, পাকিস্তানের পক্ষ এখন সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: