শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজভ সাগরে ইউক্রেনের হামলা, রাশিয়ার রপ্তানি পথে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় এবার কাঁপছে আজভ সাগরে রাশিয়ার জাহাজ চলাচল। হামলার পর সমুদ্রপথে শস্য রপ্তানির বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে মস্কো। একই সময়ে দুই পক্ষই একে অপরের জ্বালানি ও বন্দর অবকাঠামোতে হামলার দাবি করেছে।

ইউক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি মঙ্গলবার জানান, রাতভর ড্রোন হামলায় আজভ সাগরে রাশিয়ার ১১টি জাহাজে আঘাত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি তেলবাহী ট্যাংকার, ৫টি শুকনো পণ্যবাহী জাহাজ এবং ১টি টাগবোট। তার দাবি, গত ৯ দিনে মোট ১১৬টি রুশ জাহাজে হামলা চালানো হয়েছে।

এই হামলার পর রাশিয়ার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আজভ সাগর হয়ে শস্য রপ্তানির পরিবর্তে বিকল্প নৌপথ এবং প্রয়োজনে অন্যান্য পরিবহন ব্যবস্থা ব্যবহার করা হবে।

তবে তারা বলেছে, এতে দেশের খাদ্য সরবরাহ বা রপ্তানি সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনের এসব হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, এসব হামলার উদ্দেশ্য শুধু ক্ষতি করা ও ভয় সৃষ্টি করা।

আরও পড়ুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে বিক্ষোভ

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ২৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় ক্রাসনোদার অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগারে আগুন লাগে। এছাড়া বাশকোর্তোস্তানের সালাভাত শহরের একটি শিল্প এলাকাতেও ইউক্রেনের হামলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা কিয়েভ, ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো এবং ইউজনি বন্দরের জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, ওডেসার কাছে একটি বেসামরিক জাহাজে রুশ হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্র এবং ১০৮টি ড্রোন ভূপাতিত করেছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ইউক্রেনের হামলা

শেয়ার করুন: