শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে যেতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলেন মাও!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের একটি গ্রামে হাসপাতালে যেতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু হলে এরপর মারা গেলেন মাও! এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে দেশটির মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে। মৃত নারী পেশায় দেশটির অ্যাক্রিডেটেড সামাজিক স্বাস্থ্য কর্মীর (এএসএইচএ) সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রামে কোনও হাসপাতাল নেই। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হলেও কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের রাস্তা খারাপ থাকায় গাড়ি চলে না। অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই গর্ভেই মৃত্যু হয় অনাগত শিশুর। বাঁচানো যায়নি অন্তঃসত্ত্বা ওই নারীকেও। মৃত ওই নারীর নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)।

পরিবার সূত্রে খবর, ওই নারী ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন ওই নারী। প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তার পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতাল থেকে পরে জানানো হয়, নারীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণেই এই পরিণতি বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের।

গড়চিরৌলি জেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতাপ শিন্ডে জানিয়েছেন, চেষ্টা করেও ওই নারীকে বাঁচানো যায়নি। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইউএনআই।

ভোরের আকাশ/মো.আ.

মায়ের মৃত্যুভারত

শেয়ার করুন: